নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে ফেরার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল (২১ জুন) থেকে। আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি হবে।
বুধবার সকাল ৮টা থেকে রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে ৬ দিনব্যাপী এই টিকিট বিক্রি কার্যক্রম চলবে।
এবার অঞ্চলভেদে দুই শিফটে টিকিট বিক্রি হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
ফিরতি টিকিটের মধ্যে ১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে আগামীকাল ২১ জুন। ক্রমান্বয়ে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন, ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন, ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন, ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন, ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন পাওয়া যাবে।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply