১৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৭৪ জন। গতকালের চেয়ে আজ ১৩ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিলেন ১৮৭ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। দেশে এ পর্যন্ত ২৪ হাজার ৩৪৯ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ১৫ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৫৯ জন। শনাক্তের হার ২১ দশমিক ৮ শতাংশ।
আরও পড়ুন: দেশেই উৎপাদন হবে টিকা, চুক্তি স্বাক্ষর
দেশে ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply