চট্টগ্রামে জুতার কারখানায় আগুন

নিউজ ডেস্ক: চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে টেক্সটাইল মোড়ের ‘রং দ্য ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানায় আগুন লাগে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারখানাটি বিদেশি মালিকানাধীন বলে শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ওই জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে তাদের ছয়টি ইউনিট কাজ করছে।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনও তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ড/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ