১৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের পাঁচলাইশের মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ইসমাইল কলোনির আটতলা ভবনের চতুর্থতলা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ২৮ বছর বয়সী সুমিতা খানম, তার মেয়ে ৮ বছর বয়সী মুন ও আড়াই বছরের ছেলে সান।
পুলিশ জানায়, বাসার ভেতরে সুমিতা ও তার ছেলের লাশ সিলিংফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আর মেয়ের লাশ বিছানায় পড়ে ছিল।
তবে সন্তানদের নিয়ে সুমিতা অত্মহত্যা করেছেন নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলতে পারছে না পুলিশ।
ঘটনাস্থলে রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।
পাঁচলাইশ থানার এএসআই সালমা বেগম জানান, বাসার ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানও হবে।
অপরাধ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















