চট্টগ্রামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট

৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৯৩ দশমিক ৩৩ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এক দল গবেষক এক মাসে চট্টগ্রামের ৩০ জন কোভিড পজিটিভ রোগীর ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য জানিয়েছেন।

শুক্রবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গৌতম বুদ্ধ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ৯ জন গবেষকের ‘কোভিড-১৯ আক্রান্ত রোগীদের স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন’ শীর্ষক এক গবেষণায় এমনটিই উঠে এসেছে। খবর: বাসস।

গৌতম বুদ্ধ দাশ জানান, ‘কোভিড-১৯ আক্রান্ত রোগীদের Generalস্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন’ শীর্ষক গবেষণায় ১ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে চট্টগ্রামে করোনায় সংক্রমিত ৩০ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। ৩০টি নমুনার মধ্যে ২৮টিতেই ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ, ৯৩ দশমিক ৩৩ শতাংশ ক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলের সংক্রমণ এখন ডেল্টা ভ্যারিয়েন্টে হচ্ছে। বাকি দুইটি নমুনার মধ্যে একটিতে আলফা ভ্যারিয়েন্ট (ইউকে ভ্যারিয়েন্ট) এবং অপরটিতে লিনিয়েজ-এ ভ্যারিয়েন্ট। উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি রোগী পাওয়া যায় হাটহজারীতে

জিনোম সিকোয়েন্সের জন্য ২১ থেকে ৭৪ বছর বয়সীদের থেকে নমুনাগুলো সংগৃহীত ছিল। যাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এরমধ্যে পনেরটি নমুনা ছিল যাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল।

আরও পড়ুন: ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে সক্ষম জনসনের টিকা

উল্লেখ্য, গত জুন মাসে পরিচালিত অন্য এক গবেষণায় চট্টগ্রামে মাত্র ২ ভাগ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণ পাওয়া গিয়েছিল। দুই মাসের মধ্যেই তা প্রায় শতভাগের কাছাকাছি পৌঁছে গেছে।

চট্টগ্রামে এই পর্যন্ত করোনায় মারা যাওয়া এক হাজারের বেশি মানুষের মধ্যে জুলাই মাসে মারা গেছেন ২৬১ জন। একই মাসে রোগী শনাক্ত হয়েছে সাড়ে ২৩ হাজারের বেশি। চলতি আগস্ট মাসের প্রথম ৬ দিনে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭৪ জন। শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭০১ জন। জুলাই মাসে রেকর্ড সংখ্যক রোগী মৃত্যুর জন্য এ ডেল্টা ভ্যারিয়েন্টকেই দায়ী করছেন চিকিৎসকরা।

ডেল্টা ভ্যারিয়েন্ট/এএমএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *