ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

১ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে ট্রাকের নিচে চাপা পড়ে আরমান খান নাদিম নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার বান্নীতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪০ বছর বয়সী আরমান খান নাদিম রানীনগর উপজেলার খট্টেশ্বর খানপাড়া গ্রামের আরিফুজ্জামানের ছেলে। সে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে বান্নীতলা বাজার এলাকায় বালু পয়েন্টে থেকে ট্রাক চলাচলের জন্য উপযোগী রাস্তা তৈরি করছিলেন নাদিম। এ সময় একটি ট্রাক পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোমবার রাত ৮টার দিকে মারা যান তিনি।

এ বিষয়ে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *