বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

২৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল ও অন্য ৭টি দেশের মুদ্রাসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক যাত্রীর নাম জাহাঙ্গীর গাজী।

আজ সোমবার সকালে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক যাওয়ার আগে বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ গণমাধ্যমকে বৈদেশিক মূদ্রা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ইমিগ্রেশন শেষে বিমানে উঠার আগ মুহুর্তে তাকে আটক করা হয়। সঙ্গে মুদ্রা থাকার কথা জিজ্ঞাসা করলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরে তল্লাশী করা হলে তার ব্যাগের ভিতরে শার্টের মধ্যে লুকানো অবস্থায় ৮টি দেশের মুদ্রা পাওয়া যায়। এর মধ্যে ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়াল ছিল। এছাড়া ইউএস ডলার, ইউরো, মালয়েশিয়া, ওমান,  কুয়েত, থাইল্যান্ড, দুবাইয়ের মুদ্রাও ছিলো। যার বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে আরও আড়াই লাখ ডোজ টিকা

জিয়াউল হক পলাশ জানান, এই যাত্রী আগে কাপড়ের ব্যবসা করতেন। এছাড়া তিনি গত দুই বছরে ১৩৫ বার বিভিন্ন সময় বিদেশে আসা যাওয়া করেন। তিনি মূলত ব্যাগেজ সুবিধায় বিভিন্ন মুল্যবান জিনিসপত্র শুল্ক ফাঁকি দিয়ে আনা নেয়ার কাজ করতেন।

আটক মুদ্রাসহ তাকে কাস্টমসের হাতে হস্থান্তর করা হয়েছে।

বিদেশি মুদ্রা/এএমএম/কিউটি

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *