২৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শহীদ শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বুধবার শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র তাপস শহীদ শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তার আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্যান্যদের সাথে শেখ জামাল শহীদ হন।
ঢাদসিক মেয়র /এসকেএম














