সস্ত্রীক করোনায় আক্রান্ত তৌসিফ

 ০২ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): শীতের আগমনে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।

দেশের শোবিজেও পড়েছে করোনার হানা। সম্প্রতি অপূর্ব, তিশা, তাহসান, আজিজুল হাকিম, জুয়েল আইচসহ অনেকেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন।

এবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব। 

মঙ্গলবার এ তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছের তিনি।

ছবিতে দেখা গেছে, স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারা-সহ তৌসিফ হাসপাতালের বিছানায় ঘুমিয়ে আছেন।

ছবির ক্যাপশনে তৌসিফ লিখেছেন, প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।

যদিও বেশ পুরোনো ছবি পোস্ট করে দুঃসংবাদটি ভক্তদের জানিয়েছেন তৌসিফ। জানা গেছে, করোনা আক্রান্ত তৌসিফ ও তার পরিবারের বেশিরভাগ সদস্যই বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ।

২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি জারাকে বিয়ে করেন অভিনেতা তৌসিফ।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *