সীতাকুণ্ডে আগুনের ঘটনায় মামলা

৮ জুন ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডের কেশবপুর এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। আটজনকে আসামি করে মামলাটি করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। তবে তারা এই আটজনের নাম প্রকাশ করেনি।

মঙ্গলবার সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিএম কন্টেইনার ডিপোতে একটি কন্টেইনারে আগুনের সূত্রপাত। রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণে এই পর্যন্ত ৪৪ জন প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

বিস্ফোরণ/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ