৯ মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল

২১ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): চেক প্রতারণার পৃথক নয়টি মামলায় জামিন পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল।

আসামির আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন। রাসেলের আইনজীবী আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাসেল গ্রেফতার হওয়ার পর অনেক গ্রাহক বাদী হয়ে থানা ও আদালতে মামলা করেছেন। এখন পর্যন্ত রাসেল ১০টি মামলায় জামিন পেয়েছেন। রাসেলের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। সেসব মামলায় রাসেল জামিন পাননি।

অর্থ আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের করা মামলায় গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। মামলাগুলো তদন্তাধীন।

ইভ্যালি/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *