অগ্নিদগ্ধ এক শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা বাইতুস সালাম জামে মসজিদে থাকা ছয়টি এসিই বিস্ফোরিত হয়েছে। এতে মসজিদের ইমামসহ ৪০ জন দগ্ধ হয়। আহতদের মধ্যে ৩৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক শিশু মারা গেছে। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

শুক্রবার রাত পৌণে ৯টার দিকে মুসল্লিরা এশার নামাজ পড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের প্রায় সবারই অবস্থা আশঙ্কাজনক। এদের শরীরের প্রায় ৭০ থেকে ৭৫ ভাগ দগ্ধ হয়েছে। এদের কয়েকজনের শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, মসজিদের সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রথমে বিস্ফোরিত হয়। এর পরপরই মসজিদের এসিতে বিস্ফোরণ ঘটে।

মসজিদ কমিটির সভাপতি গফুর মিয়া আর্ট নিউজকে জানানম এশার নামাজ পড়ার সময় মসজিদের ৬টি এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ধাক্কায় মসজিদের সব জানালার কাঁচ ভেঙে যায়। এ সময় পুরো এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

তিনি জানান, মসজিদের ইমাম মাওলানা মালেক নেসারি, মুয়াজ্জিন দেলওয়ার হোসেন, হান্নান মিয়াসহ ৪০ জনকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসি বিস্ফোরণের পর মসজিদের ভিতর আগুন লেগে ছড়িয়ে পড়ে। এতে মুসল্লিরা দগ্ধ হতে থাকেন। স্থানীয়রা দ্রুত মসজিদে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *