অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিমের, ফিরবেন এশিয়া কাপে

স্পোর্টস ডেস্ক: প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। তবে আপাতত থাকবেন দেড় মাসের বিশ্রামে। ফিরবেন এশিয়া কাপে।

চট্টগ্রামে গতকাল সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। আজ তাকে ডেকেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সাথে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।

আরও পড়ুন: গণভবনে তামিম, সাথে আছেন মাশরাফি

অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়ে পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল উল্লেখ করে তামিম বলেন, মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *