অশ্লীল বাক্য ব্যবহারে শাস্তি পেলেন জাম্পা

৩১ ডিসেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক):  মাঠে অশ্লীল বাক্য ব্যবহারের দুর্নাম রয়েছে অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পার। নিজের এই বাজে অভ্যাস চলমান বিগ ব্যাশ লিগেও চরিতার্থ করলেন। যে কারণে শাস্তি পেতে হয়েছে তাকে। শাস্তি হিসেবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। এবং পাশাপাশি আড়াই হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানাও গুনতে হয়েছে তাকে।

গত মঙ্গলবার সিডনি থান্ডার্সের বিপক্ষে মেলবোর্ন স্টারসের হারের দিনে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে অশ্লীল শব্দে আক্রমণ করেন জাম্পা। খবর: ফক্স স্পোটর্স।

এমন কাণ্ডে ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের দোষে দোষী সাব্যস্ত হয়েছেন জাম্পা। 

নিষেধাজ্ঞার কারণে হোবার্ট হারিকেনের বিপক্ষে ২ জানুয়ারির ম্যাচে খেলতে পারবেন না জাম্পা। নিজের দোষ স্বীকারও করে নিয়েছেন তিনি।

২০১৯ বিশ্বকাপ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নেমে অশ্লীল শব্দ ব্যবহার করেছিলেন এই লেগি। সেবার অবশ্য নিষিদ্ধ করা হয়নি তাকে। গুনতে হয়নি জরিমানাও। ডিমেরিট পয়েন্ট পেয়ে বেঁচে যান তিনি। 

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *