আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে সংঘর্ষ। আওয়ামী লীগ আর বিএনপির কর্মীদের সংঘর্ষে আহত হলেন ১০ জন। বরিশালের বানারিপাড়া উপজেলার চাখারে এমনটাই ঘটলো।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঈদগাহের পরিবর্তে মসজিদে নামাজ পড়ার সিদ্ধান্তকে ঘিরে এই সংঘর্ষ হয় রোববার বিকেলে। তবে ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আবদুল্লাহ সাদীদ ঈদের নামাজে সামাজিক দূরত্ব রাখার আহ্বান জানান শনিবার বিকেলে। তার এ আহ্বানে আরও বলা হয়, ঈদগাহের পরিবর্তে মসজিদে নামাজ পড়তে হবে। মুসল্লি বেশি হলে প্রয়োজনে একাধিক ঈদ জামাতের আয়োজন করতে হবে।

ইউএনও-এর এই নির্দেশনা অনুযায়ী এলাকায় মাইকিং করালেন চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খিজির সরদার।

স্থানীয় বিএনপি নেতা বিপ্লব হাওলাদার সরকারি নির্দেশনা অমান্য করার ঘোষণা দেন এবং ঈদের জামাত ঈদগাহে পড়ার ঘোষণা দেন। সেখানে উপস্থিত থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা এর প্রতিবাদ করেন। প্রতিবাদের মুখে বিপ্লব হাওলাদার স্থান ত্যাগ করেন।

কিছুক্ষণ পর বিপ্লব তার কয়েকজন সমর্থককে একত্রিত করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এতে সৃষ্টি হয় সংঘর্ষের। সংঘর্ষে আহত হন ১০জন, দুই পক্ষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *