আক্রান্ত ও মৃত্যু সংখ্যা ঊর্ধ্বমুখী

৫ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় প্রায় ১০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ রোগে। এছাড়াও যাবতকালের একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১৬৪ জন মারা গেছেন। এ নিয়ে টানা নয় দিনের মত শতাধিক মানুষের মৃত্যু হলো। মৃতদের মধ্যে পুরুষ ১০৯ ও নারী ৫৫ জন।

গতকালের চেয়ে আজ ১১ জন বেশি মারা গেছেন। গতকাল ১৫৩ জন মারা যান। এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৫ হাজার ২২৯ জন মানুষের প্রাণহানী ঘটেছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯ হাজার ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৩০৩ জন বেশি শনাক্ত হয়েছেন।

আরও পড়ুন: করোনায় মৃত্যুর আগের রেকর্ডও ছাড়িয়ে গেল

করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী

দেশে এ পর্যন্ত ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৬৯৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *