আদালত থেকে পালিয়ে গেল মৃত্যুদণ্ড পাওয়া দুই জঙ্গি

নিউজ ডেস্ক: ঢাকার নিম্ন আদালত থেকে মৃত্যুদণ্ড পাওয়া আসামি জেএমবির দুই সদস্য পালিয়ে গেছেন।

রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের সমানে এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া দুই আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।

তারা হলেন- আবু সিদ্দিক সোহেল এবং মইনুল হাসান শামীম। ডিবি প্রধান প্রধান হারুন অর রশিদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতে নিয়ে যাওয়ার সময় ভবনের গেটের সামনে থেকে দুই পুলিশ সদস্যের চোখে স্প্রে করে আসামিরা পালিয়ে যায়। আসামিদেরকে আমরা আদালতের আশপাশে খোঁজার চেষ্টা করে যাচ্ছি। এই ধরনের ঘটনা আদালত চত্বরে এই প্রথম ঘটল।

২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন প্রকাশক দীপন। এ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, আকরাম হোসেন, মইনুল হাসান শামীম, আবদুর সবুর সামাদ, খাইরুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন ও শেখ আবদুল্লাহ।

গত ১০ ফেব্রুয়ারি মামলার রায়ে আসামিদের সবার মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত।

আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক। বাকিরা গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।

আদালত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *