বিনোদন ডেস্ক: খ্যাতিমান চিত্রশিল্পী আনোয়ার হোসেনের তৃতীয় একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারী চিত্রক। প্রদর্শনী চলবে ১৫ দিন।
২৫ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৪টায় শুরু হবে প্রদর্শনী। গ্যালারি চিত্রকে আয়োজিত প্রদর্শনীতে স্থান পাচ্ছে বিভিন্ন সময়ে শিল্পীর আঁকা ১০০টি চিত্রকর্ম।
প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক নিসার হোসেন। বক্তব্য রাখবেন গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভা প্রধান থাকবেন উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সাংবাদিক বদিউর রহমান।
রাজধানীর ধানমণ্ডি ৪-এর ২১/১ নম্বর বাড়িতে গ্যালারি চিত্রকে প্রদর্শনী চলবে ৮ ফেব্রুয়ারি পর্ন্ত। গ্যালারি খোলা থাকার সময়, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা।
প্রদর্শনী/এএমএম/আরএম














Leave a Reply