শিল্পী সোহাগ পারভেজের একক চিত্র প্রদর্শনী

১৩ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পী সোহাগ পারভেজের ”মাইকান্ট্রি” শিরোনামে অষ্টম একক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে। জলরং, চারকোল, অ্যাক্রেলিক, পেন ও ড্রইং মাধ্যমে করা ৪২টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।

রাজধানীর উত্তরার গ্যালারী কায়া’য় শুরু হওয়া দুই সপ্তাহব্যাপি প্রদর্শনীটি চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকে।

প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো শিল্পরসিকদের আগ্রহ তৈরি করেছে বিষয় বৈচিত্রের কারণে। এগুলো সাঁওতাল পরিবার, পালতোলা নৌকা, বুড়িগঙ্গা, পুরাতন ঢাকা, ইস্টিমার, ঝিল, বান্দরবানের সাঙ্গু নদী-সহ বিভিন্ন শিরনামে।

শিল্পী সোহাগ পারভেজ আর্ট নিউজকে জানান, প্রায় তিন বছরে তিনি যে কাজগুলো করেছেন সেখান থেকে বাছাই করা ৪২টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, একজন শিল্পীর সবচেয়ে বড় সফলতা নিজের দেশের প্রকৃতি ও সাধারণ মানুষকে উপস্থাপন করা। তাই তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ান। নির্মাণ করেন চিত্রশৈলী… বাংলার সাধারণ মানুষ ও প্রকৃতি নিয়ে।

এ পর্যন্ত সোহাগ পারভেজ একক প্রদর্শনী করেছেন ৮টি। এছাড়া দেশে এবং দেশ এর বাইরে আর্ট ক্যাম্প করেছেন ৪৫টিরও বেশি।

আরও পড়ুন: শিক্ষার্থীবান্ধব, আধুনিক ও মানসম্মত শিক্ষা হোক সবার জন্য

প্রতিশ্রুতিশীল এ শিল্পী ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, ফিলিপাইন, জাপান, দুবাই, চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে অন্তত ৭৫টি গ্রুপ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এছাড়াও ৩ হাজারেরও বেশি বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন।

চিত্র প্রদর্শনী/আরএম/কিউটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *