১৭ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তান থেকে ২ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে রাজি হয়েছে আফ্রিকান দেশ উগান্ডা।
মঙ্গলবার উগান্ডার ত্রাণ, পুনর্বাসন ও শরণার্থী মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী ইসদার দাভিনিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসদার দাভিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ৩ মাসের অস্থায়ী শরণার্থী হিসেবে তাদের নেয়া হবে।
আরও পড়ুন: তালেবানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে প্রস্তুত চীন
পূর্ব আফ্রিকার ওই দেশ শরণার্থীদের আশ্রয় দেয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। ইতোমধ্যে ওই দেশটিতে ১৪ লাখ শরণার্থী রয়েছে।
উগান্ডা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply