আবারও রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর

৩ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): আরও ১৪ দিন রিমান্ডে থাকবেন হেলেনা জাহাঙ্গীর। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পৃথক চার মামলায় শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড মঞ্জুর করেছে।

গাছ থেকে ফল তুলছেন হেলেনা জাহাঙ্গীর। ফাইল ছবি

মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর পল্লবী থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিন ও একই থানায় করা প্রতারণার আরেক মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় চার দিন ও প্রতারনার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: হেলেনা জাহাঙ্গীর রিমান্ডে

এরপর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে আবারও দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এছাড়া গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের আরেক মামলায় তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। হেলেনা জাহাঙ্গীরের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার জামিন আবেদন নামঞ্জুর করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে শুক্রবার সন্ধ্যায় হেলেনা জাহাঙ্গীরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে গুলশানের বাসায় দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, চাকু, বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়।

হেলেনা জাহাঙ্গীর/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *