আসলামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

০৪ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আসলামুল হক আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

শোক/এসকেএম