ঈদে নৌপথেও মোটরসাইকেল বহন নিষিদ্ধ

৬ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথেও মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার বিআইডব্লিউটিএ থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিআইডব্লিউটিএ জানায়, নৌপথে ঈদের ৫ দিন আগে এবং ৫ দিন পর পর্যন্ত নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন করা নিষিদ্ধ থাকবে।

এর আগে গত ৩ জুলাই মহাসড়কে এক জেলা থেকে আরেক জেলায় বাইক চলাচল সাত দিনের জন্য নিষেধ করার কথা জানানো হয়। ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। এই আদেশের কারণে ঈদে এবার বাইকে করে বাড়ি ফেরার পথ বন্ধ হয়ে গেল।

ঈদুল আজহা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *