ঈদ যাত্রা স্বস্তিতেই কাটবে

৩০ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যে কোনও সময়ের চেয়ে এবার দেশের সড়ক ও মহাসড়কের অবস্থা ভালো। এবারের ঈদ যাত্রা স্বস্তিতেই কাটবে।

লঞ্চ এবং স্পিডবোটগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই করে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। ছবি: আর্ট নিউজ

শনিবার বেলা ১১ টার দিকে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই আশা প্রকাশ করেন।

ওবায়দুল কাদের বলেন, আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট ছিল সেখানেও গাড়ি চলাচল করছে। অতীতের যে কোনও সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। স্বস্তিতেই ঘরমুখো মানুষদের ঈদযাত্রা কাটবে।

অতিরিক্ত ভাড়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া নেয়ার কারণে শুক্রবার চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে।

আরও পড়ুন: সড়ক অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো

যাত্রীদের অভিযোগ কয়েকটি পরিবহন দ্বিগুণ ভাড়া নিচ্ছে, এ বিষয়ে কোনও ব্যবস্থা নেয়া হবে কি না? সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, অভিযোগ যেহেতু এসেছে সেটাকে মিথ্যা মনে করার অবকাশ নেই। ঘটনা ঘটেছে বলেই অভিযোগ আসছে। আমি বিআরটিএ’র চেয়ারম্যানকে এখনই বলে দিচ্ছি অতিরিক্ত ভাড়ার বিষয়ে নজরদারি বাড়াতে ও ব্যবস্থা নিতে।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ