উল্লুক পাচারের দায়ে ২ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় মহাবিপন্ন ওয়েস্টার্ন গিবন প্রজাতির উল্লুক পাচারের অপরাধে দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মমিন কুমিল্লা জেলার দেবিদ্বার ফতেয়াবাদ এলাকার আবদুল জলিলের ছেলে ও মোহাম্মদ মাজহারুল একই জেলার দাউকান্দির পেন্নাই গ্রামের আবদুল মজিদের ছেলে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ জানান, দুই যুবক বিপন্ন বন্যপ্রাণী উল্লুকটি বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আটককৃত দুই যুবক ভ্রাম্যমাণ আদালতে স্বীকার করায় আইন অনুযায়ী তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

উল্লুক পাচার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *