একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু

১৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজার। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২৩১ জন। এ পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৮ হাজার ১২৫ জন মানুষ মারা গেছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ১২ হাজার ৫৫০ জন পুরুষ এবং ৫ হাজার ৫৭৫ জন নারী রয়েছেন। গত ১১ জুলাই দেশে সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিলেন। আজ মৃত্যুর নতুন রেকর্ড হলো। এছাড়া গত ১৫ জুলাই মারা ২২৬ জন।

গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩২১ জনের শরীরে। দেশে এ পর্যন্ত ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ।

আরও পড়ুন: করোনায় মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়ালো

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com