কমেছে নমুনা পরীক্ষা ও আক্রান্তের সংখ্যা

১ মে ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৬০ জন। এদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ২৩ জন নারী। গতকালের চেয়ে আজ ৩ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছেন ৫৭ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১১ হাজার ৫১০ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়েসি ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়েসি ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়েসি ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়েসিদের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়েসিদের মধ্যে ১০ জন এবং ষাটোর্ধ্ব বয়েসি ৩৭ জন রয়েছেন।

এর মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ৫ জন করে, রংপুর বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ১১৭ জনের। এদের মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৫২ জন। গতকালের চেয়ে আজ ৭২৫ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল নমুনা পরীক্ষা করা হয় ২১ হাজার ৪৬ জনের। এতে শনাক্ত হয়েছিলেন ২ হাজার ১৭৭ জন। গতকালের চেয়ে আজ ৫ হাজার ৯২৯টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

দেশে এ পর্যন্ত ৫৪ লাখ ৮৪ হাজার ৮২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪০ লাখ ৪৭ হাজার ৯২৩টি হয়েছে সরকারি এবং ১৪ লাখ ৩৬ হাজার ৮৯৮টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৩২৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ৪৭১ জন।

উল্লেখ্য, ৪২০ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *