কমেছে সুস্থতা, বেড়েছে মৃত্যু

১২ মে ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৪০ জন। গতকালের চেয়ে আজ ৭ জন বেশি মারা গেছেন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১২ হাজার ৪৫ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন। এছাড়া ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১১ জন এবং ষাটোর্ধ বয়সী ২০ জন রয়েছেন।

এরমধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী ও রংপুর বিভাগে ৩ জন করে, খুলনা ও বরিশাল বিভাগে ২ জন করে এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩২, বেসরকারি হাসপাতালে ৫ ও বাসায় ৩ জন মারা গেছে ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ২৯৬ জনের। এর মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪০ জন। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৪ হাজার ১৮৪ জনের। তাতে করোনা শনাক্ত হয় ১ হাজার ২৩০ জনের। গতকালের চেয়ে আজ ৯০ জন কম আক্রান্ত হয়েছেন।

দেশে এ পর্যন্ত মোট ৫৬ লাখ ৭৭ হাজার ২২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন। মোট পরীক্ষার ৪১ লাখ ৬২ হাজার ৫৮০টি হয়েছে সরকারি এবং ১৫ লাখ ১৪ হাজার ৬৪২টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯২৮ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৪৪ জন। গতকালের চেয়ে আজ ১১৬ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ২৪৯ জন।

উল্লেখ্য, ৪৩১ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *