০৭ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মিয়ানমার): করোনা টিকা নিয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। ভ্যাকসিনে দুইটি ডোজই নিয়েছেন তিনি। গত ফেব্রুয়ারিতে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকে অন্তরীন আছেন সু চি।
সু চির টিকা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মিন মিন সোয়ে। খবর: এএফপি।
মিন মিন সোয়ে বলেন, সু চি ও তার ব্যক্তিগত কর্মীদের সবাইকে করোনা টিকা দেয়া হয়েছে। সামরিক সরকারের উদ্যোগে তাদের টিকা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
তবে ঠিক কখন বা কোন ভ্যাকসিন নিয়েছেন ৭৬ বছর বয়সী সু চি সেটি জানাননি মিন মিন সোয়ে।
উল্লেখ্য, চলতি বছরের পয়লা ফেব্রুয়ারিতে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনা বাহিনী। এর পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা চলছে।
অং সান সু চি/এসকেএম















