করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড

২৫ জুন ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ১০৮ জন। এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গতকালের চেয়ে আজ ২৭ জন বেশি মারা গেছেন। গতকাল ৮১ জন মারা যান। এ পর্যন্ত দেশে করোনা মহামারিতে মারা গেছেন ১৩ হাজার ৯৭৬ জন। এর আগে গত ১৯ এপ্রিল মারা গিয়েছিলেন ১১২ জন।

করোনা ভাইরাস

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। দেশে এ পর্যন্ত মোট ৬৪ লাখ ৬৩ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষায় ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন।

করোনা/টিটি/আরএম

http://১৪ দিনের শাটডাউন’র পরামর্শ

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *