করোনায় মৃত্যু কমেছে

১১ মে ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৩৩ জন। গতকালের চেয়ে আজ ৫ জন কম মারা গেছেন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১২ হাজার ৫ জন।

মঙ্গলবার সন্ধ্যায় ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩০ জন। গতকালের চেয়ে আজ ২৮৪ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল করোনা শনাক্ত হয় ১ হাজার ৫১৪ জনের।

দেশে এ পর্যন্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন। গতকাল সুস্থ ২ হাজার ১১৫ জন। গতকালের চেয়ে আজ ৯২৯ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন।

উল্লেখ্য, ৪৩০ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *