কাদায় আটকে থাকা হাতিটি ফিরেছে বনে

৩০ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): চট্টগ্রামের রাঙ্গুনিয়ার তৈলাভাঙ্গা নামক বিলে কাদায় আটকে থাকা একটি বন্যহাতিকে প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার সকালে খবর পেয়ে হাতিটি উদ্ধারে তৎপরতা শুরু করে বন বিভাগের লোকজন।

বেলা আড়াইটার দিকে হাতিটিকে উদ্ধার করা হয়।

এর আগে শনিবার ভোর চারটার দিকে প্রায় ৭ ফুট নরম কাদামাটিতে মধ্যবয়সী হাতিটি আটকে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে দুপুর দুইটার দিকে বনবিভাগের একটি টিম হাতিটিকে কাদামাটি থেকে শুকনো জায়গায় তুলে আনে। তারপর প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে জঙ্গলে ছেড়ে দেয়া হয়।

হাতিটি সুস্থ আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম (দক্ষিণ) বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম।

তিনি বলেন, বন্যহাতিটি ওই এলাকা ধরে চলার পথে কাদামাটিতে আটকে যায়। খবর পেয়ে আমি নিজে টিম নিয়ে ঘটনাস্থলে যাই। হাতিটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেয়া হয়েছে।

রাঙ্গুনিয়া বন রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, হাতিটিকে উদ্ধারের পর প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে। সেটি এখন সুস্থ আছে।

বন্য হাতি/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ