কানাডায় ঢুকতে পারেননি মুরাদ হাসান, গন্তব্য জানা যায়নি

১১ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, কানাডা): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরেন্টোর পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে।

শনিবার কানাডা থেকে প্রকাশিত বাংলা অনলাইন নিউজ পোর্টাল এ তথ্য নিশ্চিত করেছে।

জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মুরাদ হাসান এ মুহূর্তে কোথায় আছেন তা জানাতে পারেনি সংবাদমাধ্যমটি। তার অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। একটি সূত্র বলছে, তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে উঠিয়ে দেয়া হয়েছে। অন্য সূত্র জানাচ্ছে, মুরাদ হাসান এই মুহূর্তে মন্ট্রিয়ালে অবস্থান করছে।

কানাডিয়ান সরকার মুরাদ হাসান সম্পর্কে আনুষ্ঠানিক কোন বিবৃতি প্রকাশ করেনি। এমনকি কানাডা বর্ডার সার্ভিসও এ বিষয়ে কোন তথ্য দেয়নি।

টেলিফোনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দেয়া ধর্ষণের হুমকির অডিও ভাইরাল হওয়ায় প্রতিমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হলো সমালোচিত ডা. মুরাদ হাসানকে। ফাইল ছবি।

বাংলাদেশের একটি নিউজ চ্যানেলের কানাডা প্রতিনিধি রনি ইউসুফ জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টায় আমিরাতের একটি ফ্লাইটে করে টরেন্টো পৌঁছেন। টরেন্টোর পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত ইমেগ্রেশন ও বর্ডার সার্ভিস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। টরেন্টো থেকে প্রকাশিত বাংলাভাষার একটি অনলাইন জানায়, টরেন্টোতে ঢুকতে না পেরে মুরাদ হাসান মন্ট্রিয়ালে চলে যান। এখন সেখানেই অবস্থান করছেন।

বিমানবন্দরের একাধিক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে মুরাদ হাসানের কাছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। তাকে জানানো হয়, বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক সরকারের কাছে আবেদন জানিয়ে বলেছে তাকে যেন কানাডায় প্রবেশ করতে দেয়া না হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন ডাক্তার মুরাদ

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশোভন বক্তব্য দেয়ার পর মুরাদ হাসান ব্যাপকভাবে সমালোচিত হন। এরপরপরই চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে ফোনালাপের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে তিনি ভুলে ভরা একটি চিঠির মাধ্যমে পদত্যাগ করেন।

মুরাদ হাসান/আরএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *