৭ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করলে কেবিনেট থেকে তার পদত্যাগ কার্যকর হবে।
প্রতিমন্ত্রী মুরাদ হাসানের আপত্তিকর বক্তব্য এবং অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় আজকের মধ্যে তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পাওয়া এ নির্দেশের পর আজ পদত্যাগপত্র জমা দেন মুরাদ হাসান।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। মুরাদ হাসান সোমবার ঢাকা ছেড়ে চট্টগ্রাম যান।
আরও পড়ুন: মার্চে মুক্তি পেতে পারে বঙ্গবন্ধু বায়োপিক
জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মুরাদ হাসান বর্তমান সরকারে প্রথমে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের মে মাসে তাকে দফতর পরিবর্তন করে তথ্য প্রতিমন্ত্রী করা হয়।
সচিবালয় ও আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, মুরাদ হাসান মন্ত্রিত্বের পাশাপাশি দল থেকেও বাদ পড়তে পারেন।
তথ্য প্রতিমন্ত্রী/এএমএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply