নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে সাতটি কলকাতায় গিয়ে নেমেছে। এছাড়াও একটি মিয়ানমারের ইয়াঙ্গনে নেমেছে।
রোববার ভোরে কুয়াশার কারণে শাহজালালের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ঢাকামুখী আটটি ফ্লাইট নামতে না পেরে ফিরে যায়। বিলম্বিত হয় আরও সাতটি ফ্লাইট।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকার ওপর চক্কর দিয়ে ঘুরে যাওয়া ফ্লাইটগুলোর মধ্যে সালাম এয়ার, কুয়েত এয়ার, এয়ার এরাবিয়া, জাজিরা এয়ারলাইন্স, গালফ এয়ার, মালিন্দো ও বাংলাদেশ বিমানের সাতটি ফ্লাইট কলকাতা নেমেছে। এয়ার এশিয়ার একটি ফ্লাইট নেমেছে ইয়াঙ্গনে।
ঢাকা থেকে উড়তে যে ফ্লাইটগুলোর দেরি হয়েছে হয়েছে তার মধ্যে রয়েছে, ওমান এয়ার, বিমান বাংলাদেশ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স, হিমালয়া এয়ারলাইন্স ও ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজ।
উল্লেখ্য, ঘন কুয়াশা থাকায় গত কয়েকদিন ধরেই রাতে ও সকালের দিকে ঢাকায় ফ্লাইট ওঠানামা ব্যাহত হচ্ছে।
বিমান চলাচল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













