২০ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে সব ক্রিকেটারদের আজ করোনা পরীক্ষা নেয়া হবে । টিম অফিশিয়াল, গ্রাউন্ডসম্যান ও হোটেল কর্মীসহ প্রায় ২৫০ জনকে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে হবে।
করোনা পরীক্ষার পর ক্রিকেটার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সবাই উঠবেন রাজধানীর একটি পাঁচতারা হোটেলে। মাঠকর্মীরা থাকবেন মিরপুর ক্রীড়া পল্লীতে।
এছাড়া মিরপুর একাডেমির একতলায় করোনা আক্রান্তদের আইসোলেশনে রাখা হবে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘আগামীকাল (আজ) পাঁচ দলের ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হবে। আর দলগুলো হোটেলে উঠবে ২১ নভেম্বর। তার আগেই অবশ্য হোটেল কর্মী এবং ৫০ জন গ্রাউন্ডসম্যানের করোনা পরীক্ষা করা হবে। মাঠকর্মীদের ক্রীড়া পল্লীতে রাখার ব্যবস্থা করা হয়েছে।’ ২৪ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল ১৮ ডিসেম্বর।
খেলা/এসকেএম
















Leave a Reply