০৫ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানি ফের পেছালো। শুনানির নতুন তারিখ ১৯ জানুয়ারি।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া জানিয়েছেন, মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনে শুনানির দিন ছিল। কিন্তু খালেদা জিয়ার অসুস্থতার কারণে অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন তারা। পরে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান শুনানির নতুন দিন ঠিক করেন।
কানাডিয়ান কোম্পানি নাইকোর সাথে জিু জিয়ার আইনজিখালেদা জিয়ার আইনজ অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
বেগম খালেদা জিয়া ছাড়াও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন (প্রয়াত), তৎকালীণ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ এই মামলার আসামি।
খালেদা জিয়া/এসকেএম/আরএম
















Leave a Reply