১৪ জুন ২০২১ (নিউজ ডেস্ক): দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পদের হিসাব চেয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাকে কমিশনে হিসাব দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার এ বিষয়ে তাকে নোটিশ দেয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ও এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহ। তাকে দেয়া নোটিশে তার এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায় দেনা, আয়ের উৎস তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে জমা দিতে হবে।
এতে আরও বলা হয়, যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন অথবা মিথ্যা দাখিল করেন তাহলে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ ধারার ২ উপধারা মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দুদক/এএমএম/কিউটি
















Leave a Reply