নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মোজা তৈরির একটি ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্লোব গ্লোভাস মোজা তৈরি কারখানায় আগুনের ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহ জামান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ড/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply