৫ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকার পর চট্টগ্রাম মহানগরীতেও গণপরিবহণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া কর্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। ১১ ডিসেম্বর থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।
রোববার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ জানান, দেশের অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেয়া হবে। তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যকর হবে না।
রাজধানীর মতো চট্টগ্রাম মহানগরীতে বাসে অর্ধেক ভাড়া কার্যকরে চট্টগ্রামের বাস মালিক সমিতি কিছু শর্ত আরোপ করছে।
শর্তগুলো হলো- সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অর্ধেক ভাড়া নেয়া হবে। ছাত্রছাত্রীদেরকে অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ ছবিসহ পরিচয়পত্র সাথে রাখতে হবে। সরকারি ছুটির দিন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু চট্টগ্রাম মহানগরে কার্যকর থাকবে।
গণপরিবহণ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply