২৯ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে ১১ যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালের ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, মহানগর প্রভাতী ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় ১ কিলোমিটার ঠেলে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১১ জন নিহতের খবর শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply