জাতীয় কবির প্রতি নজরুল সেনার শ্রদ্ধা নিবেদন

২৫ মে ২০২২ (নিউজ ডেস্ক): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ নজরুল সেনা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বাংলাদেশ নজরুল সেনার প্রতিষ্ঠাতা পরিচালক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সাথীভাই।
ছবি: আর্ট নিউজ

বুধবার সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির অন্তিম শয্যায় পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের সংগঠক ও সদস্যরা। এরপর জাতীয় কবির আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ নজরুল সেনার প্রতিষ্ঠাতা পরিচালক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সাথীভাই জাতীয় কবির জন্মবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধন করেন।

আরও পড়ুন: মানুষের মুক্তি আর সাম্যের জয়গানে স্বতন্ত্র নজরুল

এ সময় উপস্থিতি ছিলেন সংগঠনের প্রধান সম্বনয়কারী আমিনুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম লস্কর ও যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট শেখ মোহাম্মদ শামছুজ্জামান পাপ্পুসহ অন্যরা।

জাতীয় কবি/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *