২৭ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২২ মে থেকে ০৯ জুন পর্যন্ত অনলাইন প্রাথমিক আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান এর সভাপতিত্বে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম ১১ জুন তারিখের মধ্যে আবেদনকৃত কলেজে জমা দেয়ার এবং ১২ জুন ২০২২ তারিখের মধ্যে এ সব আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০৩ জুলাই থেকে শুরু হবে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন গ্রহণের তারিখ পরে জানানো হবে।
উল্লেখ্য, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের বিস্তারিত বিজ্ঞপ্তি ও ভর্তি নির্দেশিকা যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) প্রকাশ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












