২৯ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলা গতি পেয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে মামলার যুক্তিতর্ক শুনানী। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে সংঘটিত ধর্ষণ মামলার আত্মপক্ষ সমর্থনের শুনানী শেষ হয়েছে।

ধর্ষণ মামলার পাঁচ আসামি। ফাইল ছবি
রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক কামরুন্নাহার এই দিন ঠিক করেন।
সরকারি কৌঁসুলি (পিপি) আফরোজা ফারহানা আহমেদ জানিয়েছেন, মামলার ৪৭ জন সাক্ষীর মধ্যে ২১ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। মামলার আত্মপক্ষ সমর্থনের শুনানীতে পাঁচ আসামি নিজেদের নিরপরাধ দাবি করেছেন। আগামী ৫ সেপ্টেম্বর যুক্তিতর্ক শুনানীর দিন রাষ্ট্রপক্ষে তিনি (আফরোজা ফারহানা) যুক্তিতর্ক উত্থাপন করবেন।
আরও পড়ুন: নগর আদালত প্রতিষ্ঠার দাবী যৌক্তিক
উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে দুই ভিকটিমকে সেখানে নিয়ে যাওয়া হয়। তাদের সেখানে ধর্ষণ করার অভিযোগে রাজধানীর বনানী থানায় মামলা হয়। এই মামলায় ২০১৭ সালের ১৩ জুলাই প্রধান আসামি শাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার অন্য চার আসামি শাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, শাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। এই পাঁচ আসামিই জামিনে মুক্ত আছে।
রেইনট্রি মামলা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply