জামালপুর এখন একটি সমৃদ্ধ ও উন্নত জেলা

২৫ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেছেন, অবহেলিত জামালপুর এখন একটি সমৃদ্ধ ও উন্নত জেলায় পরিনত হয়েছে।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘সমৃদ্ধ জামালপুর ও মির্জা আজম’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে জামালপুরে দুইটি বাইপাস, শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শেখ হাসিনা নক্সী পল্লী, হার্ট ফাউন্ডেশন, ডায়াবেটিক হাসপাতালসহ অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মির্জা আজমের বলিষ্ঠ নেতৃত্ব ও নিরন্তর প্রচেষ্টার ফলে এক সময়ের অবহেলিত ও অনুন্নত জনপদ জামালপুর এখন একটি সমৃদ্ধ ও উন্নত জেলায় পরিণত হয়েছে। আর এটি সম্ভব হয়েছে মানুষের প্রতি তার ভালোবাসা, আন্তরিকতা, দেশপ্রেম ও মমত্ববোধের প্রতিফলন।

সাংবাদিক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সৈয়দ সামসুদ্দিন আহমেদ, ঢাকাস্থ জামালপুর জেলা সমিতির মহাসচিব শফিক আহমেদ, ঢাকাস্থ মাদারগঞ্জ সমিতির মহাসচিব এ্যাডভোকেট জুলফিকার আলী বাবুলসহ অন্যরা।

তথ্য প্রতিমন্ত্রী /এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *