জামিন পেলেন মডেল পিয়াসা

০১ অক্টোবর ২০২১ (বিনোদন ডেস্ক): রাজধানীর ভাটারা ও খিলক্ষেত থানায় মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

তবে গুলশান থানায় করা মাদক মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় তিনি এখনই কারামুক্ত হতে পারছেন না।

এদিন গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানার পৃথক তিন মামলায় পিয়াসার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ভাটারা ও খিলক্ষেত থানার দুই মামলায় জামিন মঞ্জুর করেন। এক মামলায় জামিন নাকচ করেন আদালত।

উল্লেখ্য, গত পয়লা আগস্ট রাতে রাজধানীর বারিধারার বাসা থেকে মডেল পিয়াসাকে আটক করে পুলিশ। ২৭ সেপ্টেম্বর আদালতে তার বিরুদ্ধে ওই তিন মামলায় চার্জশিট দাখিল করে সিআইডি।

পিয়াসা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *