জয়ের জন্য লড়ছে বাংলাদেশ

২৯ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দেয়া ১৪৩ রানের টার্গেট তাড়া করছে বাংলাদেশ। ১৪ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৯৯ রান।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।

জবাবে ব্যাট করতে নেমে নাইম (১৯ বলে ১৭), সাকিব (১২ বলে ৯), সৌম্য (১৩ বলে ১৭) ও মুশফিক (৭ বলে ৮) আউট হয়েছেন। ক্রিজে আছেন লিটন দাস (৩২ বলে ৩৪ রান) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৭ বলে ৭ রান)।

আরও পড়ুন: টাইগারদের সামনে ১৪৩ রানের টার্গেট

এর আগে, ৭ উইকেটে ১৪২ রানের লড়াকু স্কোর পায় ওয়েস্ট ইন্ডিজ।

মাহেদি, মুস্তাফিজুর ও শরিফুল ২টি করে উইকেট নেন। উইকেট পাননি তাসকিন ও সাকিব।

বিশ্বকাপ/এএমএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *