টঙ্গীতে বন্ধ কারখানায় অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে পদ্মা ডেনিম টেকনোলজি লিমিটেড নামে একটি বন্ধ ওয়াশিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবারে দুপুর ১টার দিকে শিলমুন জাম্বুরার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ ওই কারখানাটি থেকে ধোয়ার কুণ্ডলী দেখতে পান তারা। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন। কারখানাজুড়ে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের খবর পাঠান। এ সময় আগুন নেভাতে এসে দুজন আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, মঙ্গলবার দুপুরে ওই কারখানার আগুন লাগে। ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভাতে এসে স্থানীয়দের মধ্যে দুজন আহত হয়েছেন এমন কোন তথ্য পাওয়া যায়নি ।

তিনি বলেন, কারখানাটি বন্ধ ছিল। এ ঘটনায় ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

কারখানাটির ম্যানেজার সেলিম মিয়া বলেন, আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কারখানারটিতে ছুটি ঘোষণা করা হয়। তাই আজ কারখানায় কোনও শ্রমিক ছিলেন না। কয়েক লাখ টাকার মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ