টুইটারের নতুন সিইও পরাগ আগারওয়াল

৩০ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): মাইক্রোব্লগিং সাইট টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন সংস্থাটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা পরাগ আগারওয়াল।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে টুইটার। খবর: আনাদোলু।

এর আগে টুইটারের সিইও জ্যাক ডরসি ২৯ নভেম্বর রাত ৯টা ৪৮ মিনিটে টুইট করে নিজের পদত্যাগের কথা জানান।

পরাগ আগারওয়াল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রযুক্তিবিদ। তিনি টুইটারের সাথে রয়েছেন এক দশকেরও বেশি সময় ধরে।

২০১৭ সাল থেকে টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন পরাগ। এবার পেলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব।

টুইটার/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ