নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন নামে একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার সকালে টেকনাফ দমদমিয়া কেয়ারীর নিজস্ব ঘাটে এ ঘটনা ঘটে।
জানা যায়, কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজটি পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে চলাচল করত। কিন্তু ওই রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় তাদের নিজস্ব জেটি ঘাটে দীর্ঘ দিন নোঙর করে রাখেন মালিক পক্ষ।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিরেক জাহাজটির ভিতরে আগুনের কালো ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল নাথ জানান, সকালের দিকে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে জাহাজের পার্ল লাউঞ্জ যেখানে পর্যটকদের খাবার পরিবেশন করতেন সেখানে ২২০ ওয়াটের একটি লাইনে শর্টসার্কিটে আগুন লাগে। এ ছাড়া ৪-৫টি এসিও আগুনে পুড়ে যায়।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














